Tanguar Haor Boat Rent

টাঙ্গুয়ার হাওর বোট রেন্ট

Tanguar Haor Boat Rent

প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিশাল এই জলাভূমি। প্রতিটি মৌসুমেই হাওর তার নতুন রুপ নিয়ে হাজির হয়। বর্ষায় টাঙ্গুয়ার হাওর দেখতে আয়নার মত স্বচ্ছ। নীল আকাশের সাদা মেঘের খেলা দেখবেন স্বচ্ছ হাওর জলের মাঝে। শীতে অতিথি পাখির আনাগোনার হাওর পায় তার অন্য আরেক যৌবন। যান্ত্রীকতায় মোড়ানো নগর জীবনকে দুই তিনদিনের জন্য বিদায় জানিয়ে চলে আসুন অপার সৌন্দর্যের লিলাভূমি টাঙ্গুয়ার হাওরে। প্রিয়জনের সাথে নৌকার ছাদে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন মেঘে জড়ানো মেঘালয়ের পাহাড়। বিকেলটা কাটাবেন টিলায় ঘেরা নীলাদ্রী লেকে। আপনাকে আরো আনন্দ দিবে যাদুকাটার নদীর অদ্ভুত সৌন্দর্য, শিমুল বাগানের রক্তিম ফুল, বারিক্কা টিলা। কথা দিচ্ছি নৌকায় থাকার এই দুই দিন আপনার জীবনে স্বরনীয় হয়ে থাকবে। হাওর তার প্রেমের জালে আপনাকে আটকাবেই। সেই প্রেমের টানেই বারবার ফিরতে চাইবেন এই হাওরে।

Tanguar Haor Boat Rent

টাঙ্গুয়ার হাওরে ঘুরে বেড়ানোর একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এই কিছুদিন আগেও হাওরে রাত্রী যাপন ছিল খুবই কষ্টদায়ক। নৌকায় ছিল না কোন ভালো মানের ওয়াশরুম। প্রকৃতির কাজ সারার জন্য অনেকেই নির্ভর করতেন বারিক্কা টিলার পাবলিক টয়লেটের উপর। প্রচন্ড গরমে সবাই হাসপাশ করত কারন বোটে ছিলনা কোন ফ্যানের ব্যাবস্থা। মোবাইলের চার্জ শেষ হওয়ার পর ছিলনা চার্জিং এর কোন ব্যবস্থা, পাওয়ার ব্যাংক তখন বিপদের একমাত্র বন্ধু। আর রাতে ঘুমানোর সময় নারী পুরুষ গাদাগাদি করে একসাথে ঘুমানো, কোন প্রাইভেসি ছিল না হাওর ভ্রমণে। বোটে গোসল করার পর নারীদের জন্য ছিল না কোন চেইঞ্জ রুম। তাই অনেক সচেতন মানুষ তাদের পরিবার নিয়ে দেশের অন্যান্য জায়গায় ভ্রমণ করলেও টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসতেন না।

আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে টাঙ্গুয়ার হাওরে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির হাউজ বোট “বাতান” এই সকল সমস্যা লাগব করা হয়েছে। আমাদের প্রিমিয়াম এই হাউজ বোটে রয়েছে ০৬ টি লক ডোর সম্বলিত কেবিন। প্রতিটি কেবিনের সাথেই রয়েছে হাই কমোড দিয়ে এটাচড ওয়াসরুম। প্রতিটি রুমে রয়েছে ফ্যান এবং আপনার প্রয়োজনীয় ডিভাইস সমূহ চার্জ দেয়ার ব্যবস্থা। সার্বক্ষনিক জেনারেটরের সুবিধা। নিরাপত্তার জন্য আছে সি সি টিভি ক্যামেরা। প্রতিটি রুমে ২-৩ জনের থাকার ব্যবস্থা রয়েছে। রুম সার্ভিস, একজন অভিজ্ঞতা সম্পন্ন কো অর্ডিনেটর, এবং সাথে থাকবে হাওর ফটোগ্রাফি। বাতান ছাড়াও আমাদের আছে আরো কয়েকটি হাউজ বোট। আর যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য রয়েছে ট্রেডিশনাল বোট। বুকিং করার জন্য নিচের বাটনে ক্লিক করুন।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমরাই দিচ্ছি সেরা সার্ভিস।

টাঙ্গুয়ার হাওর নৌকা ভাড়া ( Tanguar Haor Boat Rent) সংক্রান্ত FAQ

উত্তর: টাঙ্গুয়ার হাওরে সাধারণ ০২ ধরনের ইঞ্জিন চালিত নৌকার চলে। প্রথমত ট্র্যাডিশনাল বোট এবং হাউজবোট। ট্র্যাডিশনাল বোট থেকে হাউজবোট বেশ এক্সপেন্সিভ। টাঙ্গুয়ার হাওরে আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী হাউজবোট এবং ট্রেডিশনাল বোট বুকিং করতে এখুনি  tripssi.com ভিজিট করুন। অথবা হটলাইনে কল করুন। Hotline: +8801815-162600

উত্তর: হাউসবোটের ভাড়া ট্রেডিশনাল বোটের চেয়ে অনেক বেশি হয় কারণ এতে আধুনিক সব সুবিধা থাকে। একটি পুরো হাউসবোট ২ দিনের রিজার্ভ খরচ মিনিমান ৫০,০০০ থেকে শুরু হয়। যদিও সব হাউজবোটে জন প্রতি খরচ দিতে হয়। 

উত্তর: একদিনের জন্য হাওর ভ্রমণে না যাওয়াই উত্তম। তারপরও যদি যেতে হয় তাহলে তাহিরপুর থেকে ওয়াচ টাওয়ার ও নীলাদ্রী লেকসহ শুধুমাত্র বোট ভাড়া পড়বে মিনিমাম ৬-৮ হাজার টাকা। ছুটির দিনে এই খরচ আরো বাড়তে পারে। 

উত্তর: অফ-সিজনে বা সাধারণ দিনে ঘাটে গিয়ে নৌকা ভাড়া করা যায়। তবে সরকারি ছুটি বা শুক্রবার-শনিবার (পিক সিজনে) আগে থেকে বুক না করলে ভালো নৌকা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে হাউসবোটগুলো অন্তত ১৫-২০ দিন আগে বুক করা বুদ্ধিমানের কাজ। বোট বুকিং করতে আমাদের হটলাইনে যোগাযোগ করুন। Hotline: +8801815-162600

উত্তর: অধিকাংশ বড় নৌকা এবং হাউসবোটে ভাড়ার সাথেই লাইফ জ্যাকেট দেওয়া হয়। তবে ছোট নৌকা ভাড়া করার সময় লাইফ জ্যাকেট আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। হাওরে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক।

উত্তর: হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরে রাতে নৌকায় থাকা সাধারণত নিরাপদ। তবে একা নৌকা না নিয়ে গ্রুপের সাথে থাকা ভালো। হাউসবোটগুলো রাতে থাকার জন্য বেশি নিরাপদ এবং আরামদায়ক কারণ এতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে।

Scroll to Top